শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের নগদ অর্থ বিতরণ

শফিকুল ইসলাম বাদল   |   শনিবার, ২২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের নগদ অর্থ বিতরণ
১০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইব্রাহিমপুর দক্ষিণপাড়া কাইয়ুম খানের বাড়িতে ২৫০ জন অসহায় মানুষের মধ্যে এ নগদ অর্থ বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবক আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সিনিয়র গ্রুপ পরিচালক ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এম. এ. মান্নান এবং গ্রুপ মডারেটর ডলি ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গ্রুপ মডারেটর মাসুদা আক্তার, গ্রুপ পরিচালক সুবর্ণা ইসলাম, জাফর আহমেদ, রিদয় আহমেদ, আক্তার হোসেন, ইব্রাহিম আল হাসান প্রমুখ।

প্রতিষ্ঠাতা ও গ্রুপ চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা আলম বলেন, “স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব।”গ্রুপের সভাপতি মো. মেহেদী হাসান শাহিন বলেন, “যারা অর্থ ও শ্রম দিয়ে এই উদ্যোগকে সার্থক করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”অনুষ্ঠানের শেষে গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এই ধরণের সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং আরও বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে এ ধরণের মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com