শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্বাস্থ্যসচেতন নাগরিক গড়লেই শক্তিশালী হবে দেশের স্বাস্থ্যব্যবস্থা — মোঃ মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাস্থ্যসচেতন নাগরিক গড়লেই শক্তিশালী হবে দেশের স্বাস্থ্যব্যবস্থা — মোঃ মাজহারুল ইসলাম
৪২

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ রাজধানীর মুগদায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে এসো সচেতন হই সোসাইটি-এসই। মুগদা বিশ্ব রোডে আয়োজিত র‌্যালি শেষে মুগদা জেনারেল হাসপাতালের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনগণ, অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় প্রধান বক্তব্য রাখেন এসো সচেতন হই সোসাইটি-এসই এর প্রতিষ্ঠাতা সভাপতি, কলামিস্ট, জনস্বাস্থ্য পেশাজীবী ও সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম। তিনি বলেন, অধিক হাসপাতাল বা ক্লিনিক থাকা মানেই একটি দেশের স্বাস্থ্যব্যবস্থা ভালো—এমন ধারণা সঠিক নয়। বরং জনগণকে যদি স্বাস্থ্যসচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা যায়, তাহলেই একটি দেশের স্বাস্থ্যব্যবস্থা প্রকৃত অর্থে শক্তিশালী হবে। তিনি প্রাথমিক স্বাস্থ্যসচেতনতা, রোগ প্রতিরোধ, পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস এবং চিকিৎসাসেবা গ্রহণে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর সংগঠনের কার্যালয়ে প্রাথমিক স্বাস্থ্যসচেতনতা বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে স্বাস্থ্যবিষয়ক সাধারণ গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয় এবং স্বাস্থ্য সম্পর্কে প্রচলিত কুসংস্কার দূরীকরণে সচেতনতার ভূমিকা ব্যাখ্যা করা হয়। বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি পেলে মানুষ অপ্রয়োজনীয় ভয়, ভুল ধারণা ও বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারবে।

র‌্যালিতে অংশগ্রহণকারী এবং আলোচনায় উপস্থিত সাধারণ মানুষ এসো সচেতন হই সোসাইটি-এসই এর এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান। তারা বলেন, এমন উদ্যোগ চলমান থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং স্বাস্থ্যসচেতনতা আরও বিস্তৃত হবে। এ উদ্যোগের জন্য তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com