শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল

ঈশাত জামান মুন্না লালমনিরহাট প্রতিনিধি   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল
৪৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের মিশনমোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর ঘুরে গোল চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক আসাদ, যুগ্ন আহবায়ক রেজাউল করিম মানিক,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইদুল ইসলাম,সদস্যসচিব নাজমুল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কল্লোল ,আদিতমারির আহ্বায়ক রনিসহ অনান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে মুছাব্বিরকে হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com