শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা, যুবলীগের মাসুমসহ ৬ জনকে পুলিশের হাতে তুলে দিলো জনতা

কামরুজ্জামান হেলাল:   |   মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা, যুবলীগের মাসুমসহ ৬ জনকে পুলিশের হাতে তুলে দিলো জনতা
১০

সিলেটের ওসমানী নগরে পূর্ব বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার সময় সিলেট জেলা যুবলীগ নেতা মাসুমুর রহমানসহ ৬ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (৭ডিসেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে ঘটনাটি ঘটে।

হামলার ঘটনায় সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক তারেক আহমদসহ আরো ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় যুবলীগ নেতা মাসুমসহ ৭জনকে আসামী করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক তারেক আহমদ।

স্থানীয় ও মামলাসূত্রে জানা গেছে, কয়েকমাস আগে উপজেলার সাদিপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আবুল হোসেন ও তার স্ত্রী লিপি বেগমের সাথে সাদীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক তারেক আহমদের পরিবারের বিরোধ দেখা দিলে স্থানীয় মুরব্বিদের মাধ্যমে সুরাহার চেষ্ঠা করা হয়। কিন্তু ঘটনা সুরাহা চেষ্ঠার ৪ মাস পর আবুল হোসেন এর শ্যালক সিলেট জেলা যুবলীগ নেতা মাসুমুর রহমান নেতৃত্বে একদল দাড়ালো অস্ত্র নিয়ে তারেক আহমেদের বাড়িতে এসে হামলা চালায়।

এ ঘটনায় তারেক আহমেদসহ তার পিতা ও দুই ভাই মারাত্মক জখম হয়েছেন। এসময় স্থানীয় জনতা সিলেট যুবলীগ নেতা মাসুমসহ ৬ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানার এস আই মুজিবুর রহমান বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com