শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্বেচ্ছাসেবীদের তৎপরতায় রূপগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে”

নিজস্ব প্রতিবেদক:   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বেচ্ছাসেবীদের তৎপরতায় রূপগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে”
৩৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গোলাকান্দাইল এলাকায় স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা ও কঠোর পরিশ্রমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার, মহাসড়ক ও জনসমাগমস্থলে নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবীরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল, জনসচেতনতা বৃদ্ধি এবং সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে অপরাধ নিয়ন্ত্রণে ও ফুটপাত দখলমুক্ততে ইতিবাচক পরিবর্তন এসেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাসেবীদের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, তাদের সক্রিয় উপস্থিতির কারণে এলাকায় নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।। উপজেলা প্রশাসনের পক্ষে কর্তব্যরত থাকা রাকসান বলেন আমাদের স্বচ্ছাসেববীরা সার্বক্ষণিক ভাবে কর্তব্য পালন করলে ইনশাআল্লাহ এখানে শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো। সাধারণ মানুষের অভিযোগ ভুলতা হাইওয়ে পুলিশ ও ভূলতা ফাঁড়ি পুলিশের নীরবতার কারণেই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com