শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ রুস্তম আলীর মৃত্যু

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ রুস্তম আলীর মৃত্যু
৫১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর পূর্বপাড়া মিলন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রুস্তম আলী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুস্তম আলী ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে।

নিহতের ছেলে খোরশেদ আলী জানান, তার বাবা দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং এর আগেও একাধিকবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তবে এবার আর তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

এ বিষয়ে রাণীশংকৈল থানা-এর উপপরিদর্শক (এসআই) মানিক জানান, দুর্ঘটনার পর রুস্তম আলীকে হাসপাতালে নেওয়া হলেও তিনি মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com