শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন ইসলামি বক্তা মুফতি তাহেরি

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন ইসলামি বক্তা মুফতি তাহেরি
৩৮

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বৃহত্তর সুন্নি জোট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত এর সাংগঠনিক সচিবও ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান গিয়াস উদ্দিন আত তাহেরির নাম। আজ ২০ ডিসেম্বর’ রোজ শনিবার সকাল ১০ টায় বৃহত্তর সুন্নী জোট এর সভায় সর্বসম্মতভাবে নিম্নোক্ত প্রার্থী তালিকা চুড়ান্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মহাসচিব অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি বি এস পি এর অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য এড, আবু নাছের তালুকদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম আখতারী, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ওসমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এর যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়া প্রমূখ।

প্রার্থী ঘোষণা হতেই মাধবপুর ও চুনারুঘাটে আহলে সুন্নাত ওয়াল জামাত এর নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এ আসনে একটি গ্রহণযোগ্য, জনপ্রিয় ও অভিজ্ঞ প্রার্থী মনোনীত হওয়ায় স্থানীয় সাধারণ জনগণ মনে করছেন, এবারের নির্বাচনে সুন্নিজামাত শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।
প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
চুনারুঘাট উপজেলা যুব সেনা সভাপতি সাংবাদিক সুলতান খান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। কেন্দ্রীয়ভাবে মুফ্তি আত্ব তাহেরিকে প্রার্থী ঘোষণা করায় তৃণমূলের প্রত্যাশা পূরণ হয়েছে।তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com