সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি | শনিবার, ২৩ মে ২০২৬ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। শুক্রবার (২২ মে) দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে হরিপুর সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত তিনটার দিকে বাশালগাঁও বিওপির একটি টহল দল সীমান্তের দক্ষিণ তোররা এলাকায় অভিযান চালায়।
এ সময় সীমান্তের মেইন পিলার ৩৫২/১-এস থেকে প্রায় ৪০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, উদ্ধার হওয়া মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com