মুকুট রঞ্জন দাস তাড়াইল,কিশোরগঞ্জ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল জাহীদ। প্রধান অতিথির বক্তব্যে তানজিলা আখতার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করলে একজন শিক্ষার্থী নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তিনি পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাদক, অতিরিক্ত মোবাইল ব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com