| বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মামলা নং-০৭, তারিখ ১২ জুন ২০২৫ইং, ধারা:-৩০২/১১৪/৫০৬(২)/৩৪, পেনাল কোড ১৮৬০ মামালার এজাহারনামীয় পলাতক ০১ নং আসামী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজান চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন সেঞ্চুরী ওয়েডিং ফটোগ্রাফী নামক দোকানের আশপাশ এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই আনুমানিক ০২:২০ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মহিউদ্দিন শিবলু বাঁচা প্রকাশ ভাইজান (৪৫), পিতা-ফরিদ আহম্মদ, সাং-গড়দুয়ারা, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com