শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হাবিপ্রবির শেরপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি ইমন, সম্পাদক নাফীস

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:-   |   বুধবার, ২০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাবিপ্রবির শেরপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি ইমন, সম্পাদক নাফীস
১০

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু হয়েছে শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির।  গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সমিতির প্রধান উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তারান্নুম ইসলাম আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন করেন। ৪০ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ইরাথ আহমেদ ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী নাফীস ইবনে বিলালী নির্বাচিত হয়েছেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও এ কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে সহ-সভাপতি হিসেবে ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন শিক্ষার্থী দায়িত্ব পেয়েছেন।

প্রথমবারের মতো গঠিত জেলা সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে ইরাথ আহমেদ ইমন বলেন, শেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে শেরপুর জেলার ছাত্র-ছাত্রীদের অনেক বছরের আশার প্রতিফলন ঘটেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা সবাই এবার একটি কাঠামোর মধ্যে আসতে পেরেছি। আমরা সবাই একসাথে কাজ করতে চাই যেন শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি সত্যিকার অর্থেই আমাদের সবার জন্য উপকারী হয়ে ওঠে। সাধারণ সম্পাদক নাফিস ইবনে বিলালী বলেন, আমাদের মূল লক্ষ্যই হলো এতোদূরে এসেও নিজ জেলার মানুষদের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। পড়াশোনার তাগিদে আমরা প্রত্যেকেই নিজ শহর ছেড়ে এতদূরে এসেছি। সেখানে নিজ জেলার মানুষ আলাদা রকমের আবেগের নাম। নিজেদের মাঝে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর ক্যাম্পাসে আসা নবীন শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা খেয়াল রাখার জন্যও আমরা চেষ্টা করবো। আশা করি আমরা সকলে মিলে এ সমিতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com