শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হিন্দুরা সংখ্যালঘু নয় তারা বাংলাদেশের নাগরিক তারা আমাদের ভাই–অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক

মোঃ লিমন মিয়া:   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হিন্দুরা সংখ্যালঘু নয় তারা বাংলাদেশের নাগরিক তারা আমাদের ভাই–অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক বলেছেন হিন্দুরা সংখ্যালঘু নয় তারা বাংলাদেশের নাগরিক তারা আমাদের ভাই।তাদের সুখে: দুঃখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় ছিলো আছে থাকবে।শারদীয় দুর্গাপূজার সার্বজনীন উৎসব এই উৎসবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

১ অক্টোবর মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী কেন্দ্রীয় কালীমন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৫৮ টি পুজা মন্ডবে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন ১৭ বছর আওয়ামীলীগ দু:শাসন দেখেছেন। কি পরিমান লুটপাট তারা চালিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।মানুষের কল্যানে কাজ করবে দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে অগ্রনী ভুমিকা পালন করবে।পলাশবাড়ী সাদুল্লাপুরে একজন সৎ যোগ্য নেতৃত্বের বড়ই অভাব।আসছে আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রার্থী হিসেবে মানুষের কল্যানে কাজ করতে চাই।এমপি নির্বাচিত হলে সব ক্ষেত্রে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ, পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম, আজাদ,সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল, বিএনপি নেতা শহিদুল ইসলাম রাজা,মুকুল আহম্মেদ,আনজু প্রধান, শাহ জালাল,মোস্তাফিজুর রহমান মোস্তা,ফুয়াদ,মাহফুজ,সাদেকুল ইসলাম রুবেল,
যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিফেজ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহায়ক শামিম রেজা,যুগ্ম আহবায়ক হযরত আলী স্বপন,জেলা ছাত্রদল নেতা মিল্লাত সরকার মিলন, মিজানুর রহমান নিক্সন, রবিউল ইসলাম লিয়াকত,থানা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,পৌর ছাত্রদলের আহবায়ক আকাশ কবির পায়েল, আহবায়ক সবুজ, জাসাস এর সদস্য সচিব হানিফ,ছাড়াও ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবকদলসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com