শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা রিমার মোটরসাইকেল শোডাউন

তানভীর ইসলাম আলিফ:   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা রিমার মোটরসাইকেল শোডাউন
১৬

কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাকসুদা রিমার উদ্যোগে ৫০০ মোটরসাইকেল নিয়ে শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট)দুপুরে উপজেলার সিনাইয়া মোড় থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরবর্তীতে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ভিটি ভাষানিয়া খেলায় মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাকসুদা রিমা, হোমনা উপজেলার বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম (জহর),হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ঘাড়মোড়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মোল্লা, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাব মিয়া আজিজ,হোমনা উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর সরকার, ভাষানিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া, হোমনা উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইজুদ্দিন(সাজু) প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, হুমায়ুন কবির নীরব,ফয়সাল সরকার, মো. সাইদুল হাসান,ইসাক মোল্লা(বাবু) শফিকুল ইসলাম, মো. নাঈম,মো. ইয়াসিন সহ বিএনপির ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আজ বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এ স্বাধীন এনেছে এই দেশের ছাত্ররা।যারা ছাত্রদেরকে নেতৃত্ব দিয়ে নিজের জীবন বাজি রেখে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে সফলতা এনেছে তাদের কয়েকজনের মধ্যে অন্যতম হলো মাকসুদা রিমা। বক্তারা আরো বলেন,আমাদের আরও অনেক সময় অতিক্রম করতে হবে। আমাদের আরও পথ অতিক্রম করতে হবে। সেজন্য আমাদের অনেক ধৈর্য্য ধরতে হবে এবং সবায় ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।

ঐক্যবদ্ধ যদি থাকি তাহলে পরবর্তীতে যে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে আমাদের প্রার্থী হবে।আমরা সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সরকার গঠন করবো। সরকার গঠনের পর হোমনায় যে উন্নয়ন এক সার্বিক অবস্থান পর্যায়ে আমরা যেতে পারবো।সেজন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com