শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
২১

কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর ২০২৫) রাতে ১১ টায় হোমনা থানার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। থানা সূত্রে জানা যায়, হোমনা থানা পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল হামিদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কারে মাদকদ্রব্য বহন করে মুরাদনগর থেকে রঘুনাথপুর–কাশিপুর রোড হয়ে হোমনার দিকে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআই আব্দুল হামিদ উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে বিকেল ৪টা ৪৫ মিনিটে কাশিপুর এলাকার আমির হোসেনের মৎস্য খামারের সামনে চেকপোস্ট স্থাপন করেন।

পরে বিকেল ৫টার দিকে সন্দেহভাজন সাদা প্রাইভেট কারটিকে থামার সংকেত দিলে একজন ব্যক্তি দ্রুত নেমে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে দ্রুত ধাওয়া করে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জুয়েল (৩০), পিতা- মনির মিয়া, মাতা- আঙ্গুরা বেগম, গ্রাম- লেশিয়ারা কুটি, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাড়িতে অবৈধ মাদক বহনের কথা স্বীকার করে। পুলিশের উপস্থিতিতে প্রাইভেট কারটি তল্লাশি করে পিছনের ব্যাকডালা অংশে খাকি স্কচটেপে মোড়ানো মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে সাদা রঙের টয়োটা প্রাইভেট কার (রেজিঃ ঢাকা মেট্রো-গ-১২-৫৮৪১) জব্দ করা হয়। এসআই আব্দুল হামিদ জানান, উদ্ধারকৃত গাঁজা ও গাড়িটি জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ১৯(গ)/৩৮ ধারায় মামলা নং-০১, তারিখ: ১২/১০/২০২৫ ইং রুজু করা হয়েছে এবং আসামী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com