শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনার মাকসুদ অপহরণের ৬ ঘন্টা পর পুলিশের অভিযানে উদ্ধার

  |   শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনার মাকসুদ অপহরণের ৬ ঘন্টা পর পুলিশের অভিযানে উদ্ধার

কুমিল্লা হোমনা উপজেলা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের মো. মাকসুদ পারভেজ ঢাকায় অপহরণ হলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানা পুলিশ। গত বুধবার (২ অক্টোবর) দুপুরে হাতিরঝিল থানার উলন মাতবর বাড়ি রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অপহরণ কারীরা হলেন মো. মারুফ হোসেন, মো. ফয়সাল ও মো. ফরহাদ হোসেন।গত মঙ্গলবার (১ অক্টোবর) হাতিরঝিলের উলন মাতবর বাড়ি রোডে মাকসুদ পরভেজকে কতিপয় সন্ত্রাসী অপহরণ করে মুক্তিপণের দাবিতে আটক করে রাখে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মাকসুদের একটি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা নগদ সাড়ে ১৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ মাকসুদকে উদ্ধার করে।

অপহরণকারীরা মাকসুদের নিকট তার মোবাইল ফোন ও মানিব্যাগ ফেরত দেয়া বাবদ ৫০ হাজার টাকা দাবি করে।এ ঘটনায় হাতিরঝিল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com