শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনার সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হাসানকে কুপিয়ে হত্যা

তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনার সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হাসানকে কুপিয়ে হত্যা
১৯

কুমিল্লার হোমনার কৃতি সন্তান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র জুবায়েদ হাসানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার আরমানিটোলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুবায়েদ আরমানিটোলায় একটি টিউশনি শেষে বাসায় ফেরার সময় ভবনের সিঁড়িতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত জুবায়েদ হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।
তিনি কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে এবং সাংবাদিক আক্তার হোসেনের ভাতিজা।

এদিকে জুবায়েদের আকস্মিক হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com