শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনার সাধারণ মানুষ পেলেন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ক্রেতাদের স্বস্তি

তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:   |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনার সাধারণ মানুষ পেলেন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ক্রেতাদের স্বস্তি

কুমিল্লার হোমনায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের আওতায় উপজেলা পরিষদ চত্বরে রবিবার (৩১ আগস্ট) থেকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই প্রচুর সাধারণ মানুষ স্বল্পমূল্যে পণ্য কেনার সুযোগ নিয়ে স্বস্তি পেয়েছেন।

টিসিবি বিক্রয় প্রতিনিধিরা জানান, এবারের কার্যক্রমে কোনো কার্ডের প্রয়োজন নেই। তাই সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এতে করে যেকোনো নাগরিক সহজেই বাজারমূল্যের তুলনায় কম খরচে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন।

বিক্রয় তালিকায় রয়েছে— ২ কেজি মসুর ডাল ১৪০ টাকা (প্রতি কেজি ৭০ টাকা), ২ লিটার সয়াবিন তেল ২৩০ টাকা (প্রতি লিটার ১১৫ টাকা) এবং চিনি প্রতি কেজি ৮০ টাকা। ক্রেতারা জানিয়েছেন, বাজারমূল্যের তুলনায় এখানে দাম কম হওয়ায় তাদের দৈনন্দিন ব্যয় অনেকটা কমে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, “নিম্ন ও মধ্যবিত্তরা যাতে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই টিসিবির এই ট্রাকসেল কার্যক্রম চালু করা হয়েছে। এবারের কার্যক্রমে কার্ডের প্রয়োজন ছাড়াই সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যা বিশেষভাবে সুবিধাজনক।”

এ কার্যক্রমের মাধ্যমে হোমনা উপজেলার সাধারণ মানুষ স্বল্পমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন এবং এতে তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এসেছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ ট্রাকসেল থেকে পণ্য কিনতে আসছেন, যা স্থানীয় বাজারে চাপ কমাতে সাহায্য করছে।

টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামিকাল পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং সম্ভাব্য ক্রেতাদের জন্য পর্যাপ্ত পণ্য সরবরাহ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনও এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com