শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনায় চাঁদা না পেয়ে অটো ড্রাইভারকে মারধর, ভিডিও ভাইরাল

তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনায় চাঁদা না পেয়ে অটো ড্রাইভারকে মারধর, ভিডিও ভাইরাল

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর সিএনজি স্ট্যান্ডে চাঁদা না দেওয়ায় এক অটোরিকশা চালককে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং মুহূর্তেই ভাইরাল হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি স্ট্যান্ডটি ইজারা হয়নি। তবে স্থানীয় প্রভাব খাটিয়ে কালমিনা গ্রামের রুবেল ও হাবিব নামের দুই লাইনম্যান প্রতিদিন অটোরিকশা চালকদের কাছ থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করে আসছেন। চাঁদা না দিলে তারা অটোর চাবি নিয়ে নেন এবং চালকদের নানা হয়রানি করেন।

আজকের ঘটনায় দড়িচর গ্রামের এক অটোরিকশা চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রুবেল ও হাবিব প্রকাশ্যে তাকে এবং তার যাত্রীকে বেদম মারধর করে আহত করেন। এ সময় আশপাশের লোকজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি চললেও রহস্যজনক কারণে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজকের ঘটনার পরও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এলাকাবাসীর দাবি, ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com