শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত

তানভীর ইসলাম আলিফ কুমিল্লা (হোমনা) প্রতিনিধি   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
১৯

কুমিল্লার হোমনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য মেলা, প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “দৈনন্দিন খাবারের প্রোটিন চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় জাতের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ এ খাতকে আরও টেকসই রূপ দেবে।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোরশেদুল ইসলাম সাজু, হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল কালাম আজাদ, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন এবং ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মাওলা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, সমবায় কর্মকর্তা সাজ্জাদ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সপ্তাহ উদযাপনে সহযোগিতা করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।

অনুষ্ঠানের শেষ পর্বে ৫টি ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে খামারি ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com