শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:   |   শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মিনহাজ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাহের কালমিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ বাঞ্ছারামপুর উপজেলার বুধাইরকান্দি গ্রামের প্রবাসী মো. মোখলেস মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার মিনহাজ তার মা সানজিদা আক্তারের সঙ্গে হোমনার বাহের কালমিনা গ্রামে নানা মো. আলাউদ্দিনের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় উঠানে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অগোচরে সে নিখোঁজ হয়। পরে বাড়ির পেছনের একটি ডোবা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোমনা থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com