তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে মাহমুদা আক্তার (৩০) নামে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে স্থানীয় এনজিও প্রতিষ্ঠান ‘পদক্ষেপ’-এর অফিস ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের আবদুল আজিজ মোল্লার মেয়ে। তিনি ‘পদক্ষেপ’ এনজিওতে কর্মরত ছিলেন এবং অফিস ভবনের তৃতীয় তলায় থাকতেন।
প্রতিষ্ঠানটির ম্যানেজার কামরুজ্জামান জানান, কাজ শেষে মাহমুদা আক্তার নিজ কক্ষে যান। সকালে অফিসে না আসায় সহকর্মীরা ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে ভবনের মালিককে জানানো হলে তিনি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাহমুদার লাশ দেখতে পান।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com