শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোমনায় মহানবী (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার; পরদিন উত্তেজিত জনতার বিক্ষোভে অগ্নিসংযোগ

তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোমনায় মহানবী (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার; পরদিন উত্তেজিত জনতার বিক্ষোভে অগ্নিসংযোগ
১৭

কুমিল্লার হোমনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মহসিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তারের পরদিন বিক্ষুব্ধ জনতা তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আছাদপুর ইউনিয়নের ফকিরবাড়ি এলাকার বাসিন্দা আলেকশাহর ছেলে মহসিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগ এনে স্থানীয়রা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে।

কিন্তু এর পরদিন বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা আছাদপুর গ্রামের কফিল উদ্দিন মাজার প্রাঙ্গণে অগ্নিসংযোগ করে। পাশাপাশি অভিযুক্ত মহসিনের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।

খবর পেয়ে হোমনা থানা পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নেভাতে কাজ করে। তবে ততক্ষণে মাজার এলাকা ও আশপাশের কয়েকটি বাড়িঘর আগুনে পুড়ে যায়।

এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তারকৃত মহসিন বর্তমানে কারাগারে রয়েছে। আর অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, ঘটনার পর স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকাবাসীর মধ্যে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com