শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরের রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরবে মারা গেছেন

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি:   |   রবিবার, ২৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরের রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরবে মারা গেছেন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সদরের পূর্ব দ্বিপেশ্বর এলাকায় নুর চাঁন মিয়ার ছেলে কামরুল ইসলাম ওরফে কামাল হোসেন (৩৫) সৌদি আরবের রিয়াদের হাসপাতালে মারা গেছেন।

তিনি সেখানে একটি কোম্পানিতে ১৮ বছর ধরে চাকরি করতেন। চলতি বছর এপ্রিলে ছুটিতে বাড়ি এসে আবার মার্চ মাসে সোদি আবরে গেলে হঠাৎ কামরুল নিজ বসায় হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষণিক সহকর্মীরা রিয়াদের একটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে তার ছেট ভাই ছাইদুল ইসলাম জানিয়েছেন। দরিদ্র পরিবারের সন্তান কামরুল ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে পাড়ি জমান।

কিন্তু বিধি বাম অবশেষে লাশ হয়ে দেশে ফিরতে হল তাকে। কামরুলের ইসলামের দুটি সন্তান রয়েছে। সংসারে অসুস্থ বৃদ্ধ বাবা মা ও স্ত্রী রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন। তার বাড়িতে লাশ বাহী এম্বুলেন্স আসার খবরে ছুটে এসেছেন বহু আত্মীয় স্বজন, সকলের কান্নায় বাড়িতে শোকের মাতম চলছে। কামরুলের ভাই জানান, সংসারের সমস্ত খরছ জোগান দিত সে আজ তার মৃতেুতে পরিবারটি চরম বিপাকে পড়েছে।

সদা হাস্যজ্জল কামরুল ইসলামে ওরফে কামাল হোসেনের লাশ বাড়িতে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ (২৯ জুন) বাদ আসর নিজ বাড়িতে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com