শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে অবৈধ বালু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি :   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে অবৈধ বালু ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা
১১৫

কিশোরগঞ্জের হোসেনপুরে সাহেবেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যাবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশের সহায়তায় বুধবার (১ এপ্রিল) ভ্রাম্যমান আদালাত এ অভিযান চালিয়েছে । এ সময় আদালত এক বালু ব্যাবসায়ীকে আটক করে এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এ ১৫ ধারায় তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এছাড়াও ঈশা ফিলিং স্টেশন ও দিদার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে জ্বালানী তৈল মজুদ পরিক্ষা করেন এবং সুষ্টভাবে বিতরনের নির্দেশ দিয়েছেন। পরে লাইসেন্স বিহীন মটর সাইকেল আরোহীদের আটক করে তাদের জরিমানা করা হয়েছে। এ সময় সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ উপস্তিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com