ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজার নিরাপত্তা ও ভিবিন্ন বিষয় নিয়ে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন,পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা বিএনপি আহব্বায়ক জহিরুল ইসলাম মবিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিন, চেয়ারম্যান ফিরোজ উদ্দিন মোঃ খুরশিদ উদ্দিন, আব্দুল কাইয়ুম, মো: সাইদুল ইসলাম মো: আজাহারুল ইসলাম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আছমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির গ্রাম আদালতের কর্মকর্তা কবির উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন ৷
সভায় চলমান আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন, আসন্ন দুর্গাপূজায় মন্ডপ তৈরীর স্থানগুলোকে ২৪ ঘন্টা নিরাপত্তা দেয়ার জন্য ২ জন আনসার ও পুলিশি নিরাপত্তা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে এছাড়াও মাদক প্রতিরোধ ও বাল্য বিবাহ বিষয়ে সচেতনতা ভেজাল খাদ্য রোধে অভিযান এবং উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত হকারমুক্ত ও জানজট নিরসনের উদ্যেগে সিন্ধান্ত নেয়া হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com