এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি, হোসেনপুর | সোমবার, ১৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (১৪ জুলাই) উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মো: জহিরুল ইসলাম মবিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রফিকুল ইসলাম রফিক,উপজেলা জামায়াত ইসলামীর আমীর মো: আমিনুল ইসলাম,উপজেলা আনসার কর্মকর্তা খাদিজা আক্তার,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জামাল উদ্দিন, শিক্ষাবিদ, এবিএম সিদ্দিক চঞ্চল, চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, আব্দুল কাইয়ুম,মো: সাইদুল ইসলাম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আছমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী, কৃষি কমকর্তা একেএম শাহজাহান কবির ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ প্রমুখ ব্যাক্তিবর্গ। সভায় চলমান আইন শৃংখলা পরিস্থিতি মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা এবং উপজেলা সদরের গুরুত্বপুর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো ও জানজট নিরসনের উদ্যেগে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com