শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে আসামি নিয়ে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১ পুলিশ কনস্টেবল নিহত আহত ৪

এ. কে. এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি:   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে আসামি নিয়ে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১ পুলিশ কনস্টেবল নিহত আহত ৪
৬৭

কিশোরগঞ্জের হোসেনপুরে পলাতক আসামি ফিরুজ মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম (৫০) নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি )রাত দেড়টার দিকে গ্রেফতারকৃত আসামি নিয়ে থানায় ফেরার পথে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা এলাকায় পুলিশের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা জলসিড়ি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলাম ও সিএনজি চালক সহ ৪ পুলিশ গুরুতর আহত হলে টহল পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে দ্রুত হোসেনপুর হাসপাতালে পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে গতকাল রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম মারা গেছেন। তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. রাশেদুল ইসলাম জানান, আইনানুগ ব্যাবস্থা গ্রহনের পর নিহতের মরদেহ টাংগাইল জেলার গোপালপুর নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com