শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ইজিবাইক-অটোরিকশা চালক-মালিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি :   |   সোমবার, ২৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ইজিবাইক-অটোরিকশা চালক-মালিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৬১

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় “নিরাপদ পথ বাস্তবায়নে একদিনব্যাপী ইজিবাইক ও অটোরিকশা চালক-মালিক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে ও ব্যবস্থাপনায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানভীর হাসান জিকু, জেলা বিআরটিএ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম এবং সহকারী ইন্সপেক্টর মোহাম্মদ ফারদিন খান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ এহসানুল হক।

প্রশিক্ষণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ গোলাম মুর্শেদ মৃধা । এছাড়াও উপস্থিত ছিলেন জনতা বাজার ইজিবাইক শ্রমজীবী সমবায় সমিতির উপদেষ্টা আলাল মিয়া, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম. মোহাম্মদ আলী, এবং “জনদুর্ভোগ নিরসনে নাগরিক কমিটি”-র সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক  মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, সৈয়দ ওয়ালী হাসান, সহকারী পরির্দশক উপজেলা সমবায় অফিস, প্রশিক্ষণে অংশগ্রহণ করেন হোসেনপুর উপজেলার জনতা বাজার ইজিবাইক শ্রমজীবী সমবায় সমিতির শতাধিক সদস্য। দিনব্যাপী কর্মশালায় ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, যানবাহনের রক্ষণাবেক্ষণ ও যাত্রীসেবার মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com