শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা

কিশোরগঞ্জের হোসেনপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে স্থায়ী কমিটির সভা মঙ্গলবার ( ১৯ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ইউএনও অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এ সভার আয়োজন করে।

”অর্থনৈতিক শুমারির তথ্য দিন” নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন” এ প্রতিপাদ্য বাস্তবায়নের অর্থনৈতিক শুমারির লক্ষ্য, উদ্দেশ্য ও তথ্য সংগ্রহ পদ্ধতি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি জানান, চলতি ডিসেম্বরে ১০- ২৬ পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা গণনায় উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় ১৭ জন সুপারভাইজার ও ৯০ জন তথ্য সংগ্রহকারী এ গণনায় অংশ গ্রহণ করবেন।

সভায় এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, মৎস অফিসার সারোয়ার হোসেন, যুব উন্নয়ন অফিসার মো. মোফাজ্জল হক, উপজেলা আনসার বিডিপির প্রশিক্ষক মো. নুরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনজুমান ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com