শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে একই কায়দায় ফের দুল ছিনতাই, গৃহবধূর কান ছিঁড়ে পালাল দুর্বৃত্ত

কিশোরগঞ্জ ও ভ্রাম্যমাণ প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে একই কায়দায় ফের দুল ছিনতাই, গৃহবধূর কান ছিঁড়ে পালাল দুর্বৃত্ত
১১৮

হোসেনপুর উপজেলাে মোছা. সুফিয়া খাতুন (৪২) নামে এক গৃহবধূর দুই কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা তার দুই কানে সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। সুফিয়া খাতুন ওই এলাকার কাঞ্চন মিয়ার স্ত্রী। ভুক্তভোগীর ছেলে মো. আলমগীর হোসেন জানান, ভোররাতে সেহরির রান্না করতে বসতঘর থেকে রান্নাঘরে যাওয়ার সময় মুখোশধারী এক অজ্ঞাত দুর্বৃত্ত পেছন দিক থেকে এসে তার মায়ের কানের দুলে টান দেয়। এতে দুই কান ছিঁড়ে গেলে দুল নিয়ে দ্রুত পালিয়ে যায়। মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও ছিনতাইকারী বাড়ির পাশের ভুট্টাখেত দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, কিছুদিন আগেও উপজেলার গোবিন্দপুর এলাকায় একই কায়দায় আরেক নারীর কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পরপর এমন ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং টহল জোরদারের দাবি জানিয়েছেন বাসিন্দারা। ঘটনার পর এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com