শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর(কিশোরগঞ্জ)   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে
১১

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তাইজুল ইসলাম রিয়াদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে পুলিশ । রোববার(২২ জুন)হোসেনপুর পৌর সদর বাজার মিষ্টিপট্রি চৌরাস্তা থেকে হোসেনপুর থানার উপ-পরিদর্শক মুহাইমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ধর্ষক রিয়াদকে আটক করে। তাইজুল ইসলাম রিয়াদ উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের নজরুল ইসলামের ছেলে। মামলার বিবরণে জানা যায়,গত ৭ মে রাতে প্রকৃতি ডাকে সাড়া দিতে গেলে প্রতিবেশী রিয়াদ অস্ত্রের মুখে জোরপূর্বক ধর্ষণ করে ওই কলেজ ছাত্রীকে। মামলার তদন্ত কর্মকর্তা জানান,ভিকটিমের ডাক্তারি পরিক্ষা করা হলেও রিপোর্ট পাওয়া সাপেক্ষে চার্জশীট দেওয়া হবে ৷

নির্যাতনের শিকার ওই ছাত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করে এ প্রতিবেদককে বলেন, আমি কলেজে যাওয়া আসার পথে অনৈতিক সম্পর্কের জন্য আমাকে প্রায়ই বিরক্ত করতো,আমি তার অভিভাবকের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। আমার এলাকার মেম্বার ও চেয়ারম্যানের কাছে এর প্রতিকার চেয়ে নালিশ করার কারণে জেদের বশে আমার বাড়িতে এসে অস্ত্রের মুখে আমার সর্বনাশ করে দিয়েছে। ওই ছাত্রী আরও বলেন আমার মান ইজ্জত সবই শেষ করে দিয়েছে রিয়াদ ৷ আমি সমাজে মুখ দেখাতে পারছি না। এলাকার মেম্বার,চেয়ারম্যান যদি বিচার করতো তা হলে আমার এ সর্বনাশ হতো না। সে জন্য তিনি রিয়াদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন৷ যাতে সমাজের আর কোন নারীর এমন সর্বনাশ না হয়। এ কথা বলে ওই ছাত্রী কান্নায় ভেংগে পড়েন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান,আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com