শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

ভ্রাম্যমান প্রতিনিধি, হোসেনপুর:   |   মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ
২৩

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিপি এর আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার (২২ জুলাই) হোসেনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রওনক জাহান। জানা যায় ২০২২-২০২৩ সালের এসএসসি ও এইচএসসির ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা কার্যক্রমে পারফরমেন্সভিত্তিক এ পুরষ্কার বিতরণ করা হয়েছে। এদিকে অনুষ্টানের শুরুতেই ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ১ মিনিট নিরবতা, বিশেষ মোনাজাত ও শোক প্রকাশের শেষে, অনুষ্টানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, এ.কে.এম.মোহাম্মদ আলী, সম্পাদক মো: জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম, খাইরুল ইসলাম ফকির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com