শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে কৃষি উন্নয়নে বিজ্ঞানী ড: আবেদ চৌধুরীর মতবিনিময় ও বীজ বিতরণ

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি:   |   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে কৃষি উন্নয়নে বিজ্ঞানী ড: আবেদ চৌধুরীর মতবিনিময় ও বীজ বিতরণ
১৬৩

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষি সক্ষমতা ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত জিনবিজ্ঞানী ও পঞ্চব্রীহি ধান গবেষক ড: আবেদ চৌধুরী।

সভায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক করতে হলে নতুন জাতের ফসল ও গবেষণালব্ধ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এসময় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক অজিত দাস, নারী নেত্রী সাদিয়া তাসনিম নৌশিম চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন আকন্দ। এতে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) দলের জেলা সমন্বয়ক আলাল মিয়া অনুস্টান সঞ্চালনা করেন কৃষক সংগঠক মজনু মিয়া।

মতবিনিময় শেষে কৃষকদের মাঝে সূর্যমুখী, ফরাস (ফারাশ), ধান A-12, ধান A-11, অড়হর ও মটরের বীজ বিতরণ করেন করা হয়েছে। মতবিনিময় শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় একটি মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com