এ. কে. এম. মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি : | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ১২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী আলাল মিয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উপজেলা সমন্বয়কারী প্রভাসক মো: জাকির হোসেন বুলবুল , গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব এবিএম জহির উদ্দিন সোহেল, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মোমেন, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে আলম এরশাদ, উপজেলা জাসাসের সভাপতি আল মাসুদ সোহাগ, সমাজসেবক মানিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মালেক। ক্রীড়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আ: মতিন আকন্দ, নাজমুল আলম ও সাইফুল ইসলাম সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফরিদুজ্জামান পলাশ ও আরাবুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন রবিন। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com