শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ছুরিকাঘাতে আদম ব্যাপারির ভাই নিহত

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ছুরিকাঘাতে আদম ব্যাপারির ভাই নিহত
১৯

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলার বাকচান্দা বাজারের উত্তর গোবিন্দপুর কান্দাপারা এলাকার আদম ব্যাপারির ভাই নিহত ও গুরুতর আহত হয়েছেন ২ জন।

প্রতক্ষ্যদর্শী নিহতের ফুফাত ভাই ফয়েজ উদ্দিন ও পুলিশ সুত্রে জানা গেছে, উত্তর গোবিন্দপুর এলাকার মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর কাজ করেন। এরই ধারাবাহিকতায় বাকচান্দা বাজারের উত্তর গোবিন্দপুর কান্দাপারা এলাকার মজিবুর রহমানের শ্যালককে বিদেশে পাঠানোর কথা বলে তার কাছ থেকে বিমানের টিকিটের জন্য মাসুদ মিয়াকে ৬০ হাজার ঢাকা দেন। কিন্তু বিদেশ পাঠাতে দেরি হওয়ায় সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরিফের দোকানে এসে মজিবর মাসুদকে খোঁজ করে।

তাকে না পেয়ে দোকানের সামনে বসে থাকা মাসুদ মিয়ার ভাই শরীফ মিয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে শরীফ মিয়া মারা যায়। পরবর্তীতে মজিবুর বাজারে আদম মাসুদ ও ভাগনে উজ্জ্বল মিয়াকে অস্ত্র দিয়ে আঘাত করে মজিবুর পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত মাসুদ ও উজ্জলকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এলাকার লোকজন জানান, মজিবুর ও মাসুদ মিয়ার মধ্যে টাকা নিয়ে বিরোধ চলছিল।

সেই বিরোধ থেকেই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। হোসেনপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে শরীফ মিয়া (২৯) এয় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ প্রেরন করেছেন। আহত দুইজন উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এদিকে হত্যাকান্ডের ঘটনায় এলাকার উত্তেজিত জনতা (৯ সেপ্টেম্বর) ঘাতক মজিবুরের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এতে ৩ টি ঘর ও একটি মুরগির খামার পুড়ে গেছে। হোসেনপুর ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছেন। নিহত শরিফ উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন নিহত শরীফের সহোদর বড় ভাই মাসুদ (৩৮)ও তার ভাগিনা একই এলাকার আঃ ছালামের ছেলে উজ্জ্বল মিয়া (২৯)।এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, আসামি গ্রেফতারের অভিযান চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com