এ.কে.এম. মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২১১ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটকে সামনে রেখে সাধারন জনগনকে নির্বাচনে ব্যাপক ভাবে অংশগ্রহন ও সংসদীয় আসনের ভোট ও গনভোট দেয়ার বিষয়ে সচেতন করার বিষয়ে উপজেলার জিনারী ইউনিয়নের হোগলাকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১৪ জানুয়ারী) বিকেলে এক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়াউর রহমানসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ । এ সময় নির্বাহী কর্মকর্তা উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের ১২ ফেব্রুয়ারী অনুষ্টিত নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহব্বান জানান এবং নির্বাচনকালীন আচরণবিধি,গুজব প্রতিরোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন করেছেন । এছাড়াও সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ বাজার ও পৌর সদর বাজারের বিভিন্ন সড়কে নির্বাচনে আচরন বিধি মেনে চলার জন্য লিফলেট বিতরন করেছেন ৷
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com