শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর থেকে :   |   শনিবার, ০২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ
২০

‘জুলাই পুনর্জাগরণে ‘জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচি উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে এক হৃদয়ছোঁয়া অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্টানের সূচনা করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। এ সময় গণঅভ্যুত্থানের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, বিশেষ অতিথি ছিলেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুক হোসেন, ডাঃ তানভীর হাসান জিকু,শহীদ আব্দুলাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী, জুলাই যোদ্ধা আল আমিন ভূঁইয়া ও মোস্তাক আহমেদ রাব্বি,সাংবাদিক খাইরুল ইসলাম ফকির প্রমূখ ৷ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা কান্নায় ভেঙে পড়েন। পরে জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের মায়েদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com