ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর (কিশোরগঞ্জ): | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাকের নীচে চাপা পড়ে ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৮.৩০ মিনিটির দিকে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা শেষে বাড়ী ফেরার পথে জমি থেকে সড়কে ট্রাক নিয়ে উঠার সময় ট্রাকের চালক আনসারুল্লা (২৫) ট্রাকটির নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ট্রাকটি তাকে সহ সড়ক থেকে পিছলিয়ে উল্টে রাস্তার নীচে পড়ে যায়।
এ সময় আশপাশের লোকজন খবর পেয়ে অনেক চেষ্টার পর গাড়ী সরিয়ে তাকে উদ্বার করলেও কোন ফল হয়নি। এ ঘটনায় ট্রাকচালক আনসারুলা তারই ট্রাকে নীচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন। সে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের খাঁ বাড়ীর হাইয়ুম মিয়ার ছেলে। এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, চালক নিহতের ঘটনায় হোসেনপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com