এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি, হোসেনপুর: : | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ১১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় এর উদৌগে শীতার্থ দরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করছেন হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহীদ ইভা । শুক্রবার সারাদিন উপজেলার পৌর সদর,সিদলা ও জীনারি ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে তিনি নিজে গিয়ে এ শীতবস্ত্র বিতরন করেছেন । গত কয়েকদিন যাবৎ হোসেনপুরে ঘন কুয়াশায় উপজেলায় প্রচন্ড শীতের প্রকোপ দেখা দিয়েছে, এমনকি কুয়াশার কারনে সূর্যের আলোও আসছে না।
এতে করে শীত আরও জেঁকে বসেছে। ফলে দ্ররিদ্র জনগোষ্টি প্রচন্ড শীতে কষ্টে রয়েছেন। এ বিষয়টি ভেবে নির্বাহী কর্মকর্তা নিজে গিয়ে শীতার্থ দরিদ্র লোকজনের মাঝে শীতবস্র বিতরন করেছেন। কম্বল ও শীতবলে পেয়ে অসহায় দরিদ্র লোকজন অনেক খুশি হয়ে তারা নির্বাহী কর্মকর্তার মানবিকতার জন্য দোয়া ও প্রশংসা করেছেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ উপাস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com