শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে ধানের খড় নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু,আটক ৩

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে ধানের খড় নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু,আটক ৩
৮০

কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধানের খড় নিয়ে ঝগড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো:আশরাফ উদ্দিন আশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) বিকেল উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশু মিয়া মৃত আব্দুল জব্বারের ছেলে দরিয়াবাজ গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে নিহত আশু মিয়ার সাথে চাচা সুরুজ মিয়ার (৬৫) এর সাথে রাস্তায় ধানখেতের খড় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয় । একপর্যায়ে সুরুজ মিঞার লোকজন ও ছেলেদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশু মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত সন্দেহে জনতার হাতে আটক ৩ জনকে গ্রেফতার করেছে । আটককৃতরা হল সুরুজ মিয়া (৬৫), তার দুই ছেলে মদন মিয়া(২৮) শাকিল মিয়া(২৪)। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জনতার হাতে আটক ৩ জনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com