শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্টিত

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি, হোসেনপুর   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্টিত
১৯

কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক হোসেনপুর উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন শেষে এক মতবিনিময় সভা করেছেন। স্থানীয় সরকার প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, হোসেনপুর-কটিয়াদি সার্কেলের অতিরিক্ত এএসপি তফাজ্জল হোসেন,হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মারুফ হোসেন, উপজেলা বিএনপির আহব্বায়ক জহিরুল ইসলাম মবিন,জামায়াতের ইসলামির উপজেলা আমীর মোহাম্মদ আমিনুল হক,প্রাণী সম্পদ ভেটেনারি সার্জন মোজাহিদুল ইসলাম শিহাব, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, মোঃ মিজানুর রহমান মামুন, জাতীয় নাগরিক পার্টির সমন্বয়কারী মোঃ জাকির হোসেন,জুলাই যোদ্ধা মোস্তাক আহমেদ রাব্বি। সভায় হোসেনপুর উপজেলার মাদক নিয়ন্ত্রণ, কিশোয় গ্যাং দমন, যানজট নিরসন, মসজিদ, মাদ্রাসায় উন্নয়ন, সামাজিক অবসাঠামো উন্নয়ন ও চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলকে আহব্বান জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি আরও বলেন, হোসেনপুরে মাদক ও কিশোর গ্যাং নিমূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে এবং মাদক নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য্য সকল বিদ্যালয়ে অভিভাবক ও প্রশাসনের সমন্নিত পদক্ষেপের মাধ্যমে সমাবেশ করে সচেতনতা বৃদ্ধি করায় নির্দেশ দিয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com