শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

এ.কে.এম. মোহাম্নদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি:   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
৯২

কিশোরগঞ্জের হোসেনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। দীর্ঘদিন পরে ব্যাতিক্রমি ওই খেলা দেখতে এসে সব শ্রেণি পেশার দর্শকরা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে হোসেনপুর পৌরসভার পশ্চিম দ্বিপেশ্বর যুব সমাজের উদ্যোগে আয়োজিত গরুর হাট ময়দানে অনুষ্ঠিত ঐ ক্রিকেট খেলায় প্রধান অতিথি ছিলেন,হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক,হোসেনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মানসুরুল হক রবিন। খেলা

উদ্বোধন করেন হোসেনপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ রবি হোসেন,বিশেষ অতিথি ছিলেন হোসেনপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ মোস্তাক আহমেদ ডালিম ৷ এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা জাসাসের সদস্য মোঃ মাজহারুল ইসলাম । খেলা পরিচালনায় ছিলেন,ফকর উদ্দিন, বাদশা ,বাবুল বিল্লাল, ইব্রাহিম,মাজহারুল,শাহীন,রাজন, রবিন প্রমুখ। খেলায় স্থানীয় শিক্ষক, সাংবাদিক,জন প্রতিনিধি শুশীল সমাজের ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণরা আগামীর ভবিষ্যত । তাই তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলাসহ সৃজনশীলতা বিকাশে আমাদেরকে সুযোগ করে দিতে হবে। এজন্য খেলাধুলাসহ বিভিন্ন নৈতিক মূল্যবোধ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করে উৎসাহিত করতে হবে। এতে করে মেধাবী তরুণরা বিভিন্ন ধরনের ক্ষতিকর নেশা থেকে দুরে থাকবে। পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনেও তারা সক্রিয় ভূমিকা রাখতে পারবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com