শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে পানিতে ডোবে আবদুল্লাহ নামে এক শিশুর মৃত্যু

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি :   |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে পানিতে ডোবে আবদুল্লাহ নামে এক শিশুর মৃত্যু
৪৩

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আবদুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । সোমবার (১১ মে) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবদুল্লাহ ওই গ্রামের মো: শরিফ মিয়ার একমাত্র ছেলে ৷ পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি । কিছুক্ষণ পর তাকে না দেখে তার মা ও পরিবারের সদস্যরা খোজাখুঁজি শুরু করেন। পরে অনেক খুঁজাখুঁজির পর বাড়ির পাশের ব্রহ্মপুত্রে শাখা নদের ডোবা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক সহকারী মেডিকেল অফিসার ডা: অন্যন্য রায় জানান, হাসপাতালে আনার পুর্বেই শিশুটির মৃত্যু হয়েছে । একমাত্র পুত্র হারিয়ে শরিফের বাড়িতে শোকের মাতম চলছে ৷

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com