শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে প্রশাসনের অভিযানে মেয়াদউত্তীর্ন নকল বীজ ধ্বংস ও জরিমানা

এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে প্রশাসনের অভিযানে মেয়াদউত্তীর্ন নকল বীজ ধ্বংস ও জরিমানা
৩৩

কিশোরগঞ্জের হোসেনপুরে নকল ও মেয়াদউত্তীর্ণ বীজ বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১ ডিসেম্বর) রাতে হোসেনপুর পৌর সদর বাজারের পশ্চিম পট্টি এলাকার সততা বীজ ভান্ডার ও উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা বাজারের মেসার্স জহিরুল ইসলামের বাবুল ট্রেডার্স ও আউয়াল ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন হোসেনপুর উপজেলার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার নার্গিস আকতার।

এ সময় প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন । আদালতের অভিযানের উপস্থিতি টের পেয়ে বাবুল ট্রেডার্সের মালিকসহ দোকানের কর্মচারিরা দোকান ছেড়ে পালিয়ে যান । পরে তাদের দোকান থেকে উদ্ধারকৃত নকল ও মেয়াদউত্তীর্ণ বিপুল পরিমান বীজ উদ্ধার করে ধংস করা হয়েছে । সততা বীজ ভান্ডারকে নকল ও মেয়াদোত্তীর্ন বীজ রাখার দায়ে অর্থদন্ড প্রদান করে প্রাথমিক ভাবে সতর্ক করে দেয়া হয়েছে। জানা যায়,জেলা সদরের পুরান থানা এলাকার একটি প্রতিষ্ঠানে নকল ও মেয়াদউত্তীর্ন বীজ থাকায় জরিমানার সময় ঐ বীজ ভান্ডার থেকে দেয়া মেমো অনুসারে,নকল বীজ সরবরাহের সাথে হোসেনপুরের মেসার্স জহিরুল ইসলাম বাবুল ট্রেডার্সের নাম পাওয়া গেছে।

ঐ বীজ ভান্ডার ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল নিজেই অবৈধভাবে বীজ প্যাকেটজাত করে জেলা ও উপজেলার বিভিন্ন দোকানে সরবরাহ করার বিষয়টি প্রশাসনের নজরে আসলে,জেলা প্রত্যায়ন অফিসার নির্বাহী ম্যাজীস্টেট সহকারে এ অভিযান পরিচালনা করেন।  স্থানীয় কৃষক আলাল উদ্দিন বলেন,আমি নকল বীজ কিনে প্রতারিত হয়েছি ৷ এসব অবৈধ নকল বীজ ব্যবসায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবির বলেন, নকল বীজে কৃষকরা ক্ষতির মুখে পড়ছে।

এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে।  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ বলেন, নকল বীজ বিক্রি বন্ধে এ অভিযান চলমান থাকবে। আমরা প্রথমে সতর্ক করেছি,পরে কোন গাফলতি পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com