এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি : | সোমবার, ১১ মে ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টা ব্যাপি এ কর্মসূচি অনুষ্টিত হয়েছে । উল্লেখ্য সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের দালাল আখ্যায়িত করে গ্রেপ্তার ও হেনস্তার প্রতিবাদে এ মানববন্ধনে ৫ দফা দাবি বাস্তবায়নের কর্মসূচির ঘোষণা করা হয়েছে । সারা দেশব্যাপি এ কর্মসূচির অংশ হিসেবে হোসেনপুর উপজেলা শাখার রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশন সভাপতি মো. মোনতাহার মামুন বাস্তবায়নে বক্তব্য রাখেন।
তাদের ৫ দফা দাবিগুলো হলো ১ সরকারী স্কেল অনুযায়ী ৭ ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, ২ মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য ভাতাদি প্রদান করতে হবে,৩ চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে,৪ বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশন কে সরকার কতৃক স্বীকৃতি প্রদান, ৫ সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় দিবসের ছুটিভোগের বিধান প্রণয়ন। এ সময় সংগঠনের সাধারণত সম্পাদক আর এ সাইফুল, সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান, সদস্য আমিনুল ইসলাম, দিপন দেবসহ উপজেলার অর্ধশতাধিক ঔষধ কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com