শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে বাসদ মার্কসবাদী মনোনীত প্রার্থী আলাল মিয়ার কাঁচি প্রতীকের গণসংযোগ

মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির(কিশোরগঞ্জ) প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে বাসদ মার্কসবাদী মনোনীত প্রার্থী আলাল মিয়ার কাঁচি প্রতীকের গণসংযোগ
৮৭

কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনে বাসদ মার্কসবাদী মনোনীত প্রার্থী জননেতা আলাল মিয়া কাঁচি প্রতীক নিয়ে হোসেনপুরে গণসংযোগ করেছেন। ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে তিনি হোসেনপুর নতুন বাজার থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সড়কের দু’পাশে থাকা ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে গণসংযোগ করেন।

এ সময় তিনি দোকানদার, ক্রেতা, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কাঁচি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে আলাল মিয়া বলেন, নির্বাচিত হলে তিনি সংসদকে জনগণের অধিকার আদায়ের মঞ্চে পরিণত করবেন। তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, দুর্নীতি ও দুঃশাসন বন্ধ, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা জনগণের নাগালের মধ্যে আনা, সরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান রক্ষায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ, কালো টাকা ও পেশিশক্তির রাজনীতি বন্ধ এবং স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য কাঁচি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com