এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর | বুধবার, ১২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়েছে। মতবিনিময় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-১ (হোসেনপুর- কিশোরগঞ্জ সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ঈসমাইল মিয়া,জেলা কৃষক দলের আহব্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লা কায়সার শহিদ, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাত, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসিম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদুজ্জামান নওশাদ, উপজেলা যুবদলের সভাপতি সাফায়েত হাসান সম্রাট, কৃষক দলের আহব্বায়ক আব্দুস সালাম,জেলা জাসাস সভাপতি বাবুল, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক মাহফুজ রানা,সারোয়ার আলম সোহাগ ও আব্দুল মোমেন প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ নেতাকর্মীরা যোগ দিলে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মাঠ কানায় কানায় ভরে উঠে। অনুষ্ঠানে ছাত্রঅধিকায় পরিষদের কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদনা রিপন রাজ আনুষ্ঠানিকভাবে বিএপিতে যোগ দেন,তাকে ফুলের মালা দিয়ে বিএনপি নেতারা বরন করে নেন ৷ অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরগঞ্জ-১ (হোসেনপুর – কিশোরগঞ্জ সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ করছেন মাজহারুল ইসলাম। তিনি বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com