এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ পলাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার পৌর সদরের মধ্যে আড়াইবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত পলাশ (১৮) ঐ এলাকায় মাসুদ ভুইয়ার ছেলে। স্থানীয় লোকজন জানিয়েছেন, পলাশ মিয়া নিজ গৃহে ফ্রিজ পরিস্কার করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎতের তারে জরিয়ে যায়। পরে বিষয়টি বাড়ির লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ ব্যাপারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com