হোসেনপুর (কিশোরগঞ্জ ) প্রতিনিধি: | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৭৭ বার পঠিত | পড়ুন মিনিটে
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” -এ প্রতিপাদ্যেকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শন,পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্যে প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে হাত ধোয়া প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী প্রকৌশলী মো.শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনিন্দ্য মন্ডল, উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন,উপজেলা উপজেলা সমবায় কর্মকর্তা মো: গোলাম মোর্শেদ মৃধা,সমাজসো কর্মকর্তা এহসানুল হক, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা গোলাম হায়দার,প্রমূখ ।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) অনিন্দ্য মন্ডল বলেন, হাত ধোয়া একটি জনসচেতনতা তৈরি উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচার মূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এটি পালিত হয়ে থাকে।
জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com