ভ্রাম্যমান প্রতিনিধি হোসেনপুর: | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
র হোসেনপুরে দীর্ঘ দিন ধরে একটি প্রভাবশালী অসাধু চক্র বেআইনি ভাবে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত বালু উত্তোলন করে আসছিল।
এতে অসাধু বালু ব্যবসায়ীরা লাভবান হলেও হুমকির মুখে পড়েছে পরিবেশ জীববৈচিত্রসহ স্থানীয় বেরীবাঁধ,বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর ভাটিপাড়া ব্রহ্মপুত্র নদ এলাকায় অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের একটি বড় ড্রেজার মেশিন আটক করেন।
এদিকে বালু উত্তোলনকারী চক্রের লোকজন ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে আদালত বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুই কোটি টাকার বেশি মূল্যের ঐ ড্রেজারটি জব্দ করেন। ড্রেজারটি অনেক বড় হওয়ায় সেটির ব্যাটারি সংযোগ খুলে অকেজু করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে আসেন। এ ব্যাপারে আদালত হোসেনপুর থানাকে একটি নিয়মিত মামলা রুজুর আদেশ দিয়েছেন বলে নির্বাহী ম্যাজিষ্টেট জানিয়েছেন।
উল্লেখ্য হোসেনপুরে কোন বালু মহাল না থাকলেও একটি বিশেষ প্রভাবশালী মহল অবৈধভাবে নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে গোপনে বালু উত্তোলন করে আসছিল।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com